শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ৪

পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ৪

ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের চুরি হওয়া আইফোন উদ্ধার করেছে ডিএমপির রমনা বিভাগ। মোবাইল ছিনতাই হওয়ার ৫০ দিন পর খুঁজে পাওয়া যায় ফোনটি।

সোমবার (১৯ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ। বিভিন্ন সময়ে পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

ছিনতাইয়ের ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলাও হয়। পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল।

সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন বলে জানিয়েছিল পুলিশ। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD