শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়ার হাজার বছরের কল্লা শহীদ মাজারের ঐতিহ্যবাহী ওরস হচ্ছে না

আখাউড়ার হাজার বছরের কল্লা শহীদ মাজারের ঐতিহ্যবাহী ওরস হচ্ছে না

বাকের সরকার বাবর।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ কল্লা শহীদ মাজারের ওরস শরীফ এ বছর হচ্ছে না। আজ শনিবার বিকেলে খড়মপুরে অবস্থিত মাজারের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওরস না হওয়ার বিষয়টি জানানো হয়। এর আগে শুক্রবার হওয়া সভায় কমিটি ওরস না করার সিদ্ধান্ত নেন।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি রুমানা আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাজার কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর তাকদির খান খাদেম, সদস্য আবুল হাসেম খান খাদেম, সদস্য মোজাম্মেল হক খাদেম, সদস্য রুস্তম কামরান খাদেম, সদস্য আতিকুর রহমান খাদেম, সদস্য সেলিম খান খাদেম, সদস্য খোকন খাদেম প্রমুখ।

এ সময় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম বলেন, ‘প্রতি বছর ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সাত দিন বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওযায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ওরস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে মাজার কমিটি।’

তিনি জানান, ৩০ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও মাজার কমিটির সভাপতি হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে হওয়া সভায় ওরস না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওরসের দিনগুলোতে ভক্ত-আশেকানকে মাজারে না আসার জন্য তিনি কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD