বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
টোকিওতে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল

টোকিওতে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল

কলকাতা প্রতিনিধি

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

টোকিওতে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল ৷ অস্ট্রেলিয়াকে সোমবার ১-০ গোলে হারিয়ে অলিম্পিকের সেমিফাইনালে প্রবেশ করলেন রানি রামপালরা ৷ অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার হকিতে সেমিফাইনালে উঠল ভারতের মেয়েরা ৷

রবিবারই গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারতের পুরুষ হকি দল ৷ অলিম্পিকে ৪০ বছর পর ফের সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মনপ্রীতরা ৷ পিছিয়ে নেই ভারতের মেয়েরাও ৷ তিনবারের অলিম্পিকে সোনাজয়ী শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে এদিন ধরাশায়ী করতে সফল রানি রামপালরা ৷ অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারত ৷ ম্যাচ জেতার পর নিজেদেরই যেন তা বিশ্বাস হচ্ছিল না ভারতের মহিলা হকি খেলোয়াড়দের ৷ ম্যাচে একের পর এক অজি আক্রমণকে রুখে দিয়ে দুর্দান্ত ডিফেন্সের সৌজন্যেই সোমবার টোকিওয়ে ইতিহাস গড়তে সফল ভারতের মেয়েরা ৷

অগ্নিপরীক্ষার ম্যাচে এদিন দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেনি অস্ট্রেলিয়া। ‘চক দে ইন্ডিয়া’ !

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD