শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
শীতলকুচি কান্ডে ইমেলে সময় চাইল CID-কাছে কেন্দ্রীয় জওয়ানরা

শীতলকুচি কান্ডে ইমেলে সময় চাইল CID-কাছে কেন্দ্রীয় জওয়ানরা

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কোচাবিহারের শীতলকুচি কাণ্ডে (Sitalkuchi Case) এর আগে দুই অফিসার ও চার কনস্টেবল সহ মোট ছয় জন কেন্দ্রীয় বাহিনীর সদ্যসকে 91 crpc তে নথি ডকুমেন্টস নিয়ে ভবানীভবনে তলব করা হয়েছিল সোম ও মঙ্গলবার ( ২রা ও ৩রা অগাস্ট)। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কেউ আসেননি। সিআইডি সুত্রে খবর, সিআইডিকে কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়েছে ই-মেইল করে । সেইসঙ্গে ডকুমেন্টস জোগাড় করার জন্য সাত দিনের সময় চাওয়া হয়েছে। তাই সিআইডি তরফে ফের দ্বিতীয় নোটিস ৯১ crpc তে ওই ছয় কেন্দ্রীয় বাহিনীর সদ্যস্যকে নথি ও ডকুমেন্টস নিয়ে তলব করা হয়েছে।

সিআইডি সুত্রে খবর, ওই ছয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যকে 91 crpc তে মূলত আর্মস ইস্যু সার্টিফিকেট, কী অস্ত্র ব্যবহার হয়েছে তার সার্টিফিকেট, কমন সার্টিফিকেট( cc) অর্থাৎ কার কোথায় কী ডিউটি তার নথি ডকুমেন্টস, যার অর্ডারে ডিউটি করতে এসেছিল সেই সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছে ভবানী ভবনে। এর আগে ১৬০ crpc অর্থাৎ সাক্ষী হিসাবে ওই ছয় জন কেন্দ্রীয় বাহিনীকে তলব করা হয়েছিল। কিন্তু তিন বার নোটিস দেওয়া সত্ত্বেও তারা কেউ হাজির হননি ভবানী ভবনে। তাই এবার ওই ছয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা 91 crpc অর্থাৎ নথি ডকুমেন্টস তথ্য নিয়ে দ্বিতীয় বার নোটিস দিলো সিআইডি। এখন দেখার আগামী ৯ অগাস্ট ও ১০ অগাস্ট কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ডকুমেন্টস ও নথি নিয়ে ভবানী ভবনে হাজির হন কিনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD