বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জাপানে ভূমিকম্পে কেঁপে উঠল গেমস ভিলেজে

জাপানে ভূমিকম্পে কেঁপে উঠল গেমস ভিলেজে

নিউজ ডেস্ক।।
জাপানে ভূমিকম্প। স্থানীয় সময়ে ভোর সাড়ে পাঁচটার দিকে কেঁপে উঠল টোকিওর পূর্ব প্রান্ত। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেন বলে জানা গেছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানা গেছে। টোকিওতে উপস্থিত থাকা এক সাংবাদিক টুইট করে লেখেন, ‘টোকিওতে ভূমিকম্প হচ্ছে। ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’

আরেকজন টুইট করে লেখেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম।’

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মাঝেই ভূমিকম্প হয়। সেই শো-তেই ভূমিকম্পের কথা জানান তিনি।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়।

ভয় থাকে সুনামিরও। তবে জাপানের আবহাওয়া দফতর এই ভূমিকম্পের পর কোনও সুনামির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে। গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম সেভাবেই তৈরি করা হয়েছে যাতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত না হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD