রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
টিকা ছাড়া চলাফেরায় শাস্তি’র সিদ্ধান্ত প্রত্যাহার

টিকা ছাড়া চলাফেরায় শাস্তি’র সিদ্ধান্ত প্রত্যাহার

নিউজ ডেস্ক।।

আগামী ১১ আগস্ট থেকে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি বাইরে চলাফেরার ক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন বলে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (৪ আগস্ট) দুপুরে জাগো নিউজকে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। বক্তব্যটি সংশোধন করা হয়েছে। এটা তো সম্ভব নয়। এটা পর্যায়ক্রমে হবে। ওই পর্যায়ে আমরা ভবিষ্যতে যাব। আরও টিকা দেয়ার ব্যবস্থা করে এই সিদ্ধান্ত আমরা নেব। আমরা আরও সময় নেব।’

মন্ত্রী বলেন, ‘টিকা ছাড়া চলাচলের ক্ষেত্রে কবে থেকে শাস্তি আরোপ করা হবে, সেই তারিখ আমরা পরে জানাব। যখন সবাইকে টিকা দেয়ার সক্ষমতা অর্জিত হবে, সেটা নিশ্চিত হওয়ার পরই এটা করা হবে।’

গতকাল কোন প্রেক্ষাপটে ওই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন- জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককেই পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। তবে ‘টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর হতে বাইরে বের হতে পারবে না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে, বক্তব্যের সেই অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD