শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মাদারীপুরে তক্ষকসহ র‌্যাব-৮ এর হাতে আটক-১

মাদারীপুরে তক্ষকসহ র‌্যাব-৮ এর হাতে আটক-১

সাবরীন জেরীন,মাদারীপুর।
মাদারীপুরের রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ চোরাচালান চক্রের সদস্য আকরাম শিকদারকে(৬২) আটক করেছে র‌্যাব-৮। শবিবার সকালে উপজেলার আলমদস্তার গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে।
র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের প্রেস রিলিস সূত্রে জানা যায়, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমলদস্তার শিকদার বাড়ী জামে মসজিদের দক্ষিন পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে আকরাম নামের এক চোরা চালান কারবারিকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ আটক করেন। কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করেন র‌্যাব। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে সরীসৃপ প্রাণী তক্ষকসহ বিভিন্ন মূল্যবান বস্তু সংগ্রহ করে এবং সেগুলো অবৈধ ভাবে অর্থ উপারজনের উদ্দেশ্যে দেশের বাহিরে পাচার করে থাকেন। তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাবরীন জেরীন,মাদারীপুর।
০৭-০৮-২০২১

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD