শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অতিঃ পুলিশ সুপার শিবলী সাদিক আবারও জামালপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন

অতিঃ পুলিশ সুপার শিবলী সাদিক আবারও জামালপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক পর পর দুই বার জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। জামালপুর জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল,গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি,অপহরণ মামলার আসামি দ্রুত গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার, চুরি মামলা রহস্য উদঘাটন এবং চোরাই মালামাল উদ্ধারসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবদান রাখার জন্য জামালপুর জেলার ২০২১ সালের জুন এবং জুলাই-মাসের পুলিশ হেডকোয়ার্টার্স এর অভিন্ন মানদণ্ডের আলোকে তিনি শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। জামালপুর পুলিশ সুপার সম্মেলন কক্ষে ৮ আগষ্ট রবিবার পর পর দুই মাসের পুরস্কার একসাথে প্রদান করেন জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য তিনি ইতিপূর্বেও জেলার শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত পুলিশ সুপার নাসির উদ্দিন স্যার এর নিকট, তাকে সর্বদায় সার্বিক দিকনির্দেশনা প্রদান এর জন্য। ধন্যবাদ জানাই জামালপুর সদর থানা এবং সরিষাবাড়ী থানার সকল পুলিশ অফিসার এবং সদস্যদের এবং অন্যান্য সকলকে যারা সর্বাত্মক সহযোগীতা করেছেন। সেই সাথে তিনি ধন্যবাদ জানান পুলিশ হেডকোয়ার্টার্স এর এলআইসি শাখার অতিরিক্ত পুলিশ সুপার রকিব এবং নুরে আলমকে। এছাড়াও তিনি আরও বলেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়াটাই তার মূল লক্ষ্য। অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক এর এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শিবলী সাদিক তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD