শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভারত থেকে এলো আরো ২০০ মেট্রিক টন অক্সিজেন

ভারত থেকে এলো আরো ২০০ মেট্রিক টন অক্সিজেন

নিুজ ডেস্ক।।
ভারত থেকে ৬ষ্ঠ চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুইশ‘ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে আরো একটি ‘অক্সিজেন এক্সপ্রেস ’ ট্রেন এলো বাংলাদেশে। এ নিয়ে এক হাজার ২১৬ মেট্রিক টন অক্সিজেন এলো বাংলাদেশে।

সোমবার (০৯ আগস্ট) দুইশ‘ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন আসার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান।

তিনি জানান, জুলাই মাসের তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ মেট্রিক টন এবং চলতি আগস্ট মাসের তিন চালানে ৬১৬ মেট্রিক টন অক্সিজেন বাংলাদেশে এসেছে। এ নিয়ে ছয় চালানে এসেছে এক হাজার ২১৬ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। এ থেকে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা।

অক্সিজেনবাহী ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি ভারতের টাটানগর থেকে লোড করে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছানোর পর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যায়।

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়ে থাকে। তারপর গন্তব্যে রওনা দেয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD