শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরার পুলিশের

অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরার পুলিশের

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

শনিবার ত্রিপুরায় আমবাসা যাওয়ার পথে আক্রান্ত হন তৃণমূলের ছাত্রনেতারা। রবিবার সকালে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, যুব নেতা সুদীপ রাহা, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী জয়া দত্ত-সহ ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। মহামারী আইনে তাঁদের গ্রেফতার করা হয়। ত্রিপুরায় নেমেই সোজা থানায় চলে যান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দীর্ঘক্ষণ থানায় ধর্না দেন অভিষেক, ব্রাত্য, দোলারা।এসডিপিও রাজীব সূত্রধরও ওসি মনোরঞ্জন দেববর্মাকে রীতিমতো হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, ‘তৃণমূল নেতাদের বিরুদ্ধে আপনি অভিযোগ দেখান। আমি এখানে বসে থাকব৷ আপনি হয় এদের থানা থেকে জামিন দিন, নয়তো জানান, অভিযোগ কী।’ ঘটনাক্রমে সেদিনই আদালতে তোলা হলে জামিন হয় দেবাংশুদের। অভিষেক নিজেই তাদের নিয়ে কলকাতায় ফেরেন। তার ঠিক দুদিন পরেই নতুন করে আবার আদাজল খেয়ে নামল ত্রিপুরা পুলিশ।

রবিবারের খোয়াই থানার ঘটনায় গতকাল গভীর রাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ,দোলা সেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক-সহ ৫ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ ১৮৬/৩৪ নং ধারায়। পুলিশের অভিযোগ, ধৃতদের ছেড়ে দেওয়ার বেআইনি দাবি করা হয়। এক ঘণ্টার বেশি পুলিশের কাজে বাধা দেওয়া হয়। পুলিশের অভিযোগ, ওই দিন খোয়াই থানার পুলিশ আধিকারিকদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়, এই সব কারণেই মামলা।

ঘটনায় নাম জড়িয়েছে ব্রাত্য বসুরও। ব্রাত্য অবশ্য কবিতায় কবিতায় শ্লেষ করছেন এই ঘটনাকে সামনে রেখে। ব্রাত্যর কথায়-“ত্রিপুরায় বিপ্লব চলছে।” শিক্ষামন্ত্রী টিপ্পনী তুলে এনেছেন ষাটের দশকের কবি সুকুমার রায়ের বিখ্যাত ছড়া থেকে। লিখেছেন- “চোপ,ত্রিপুরায় বিপ্লব চলছে!! ভয় পেওনা,ভয় পেওনা তোমায় আমি মারবো না। সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবোনা। পুলিশ, ২০২৩ এ কিন্ত আমাদের দেখে মাথার টুপিটা খুলিস!!

এই নিয়ে কুণাল ঘোষের বক্তব্য, “অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে IPC 186/34 ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ। ভয় পেয়েছে বিজেপি। আমরা কোনও ভাবেই পুলিশের কাজে বাধা দিইনি। কোর্টেও পুলিশ সেদিন এমন কোনও অভিযোগ তোলেনি।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD