শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
এশিয়ার রেলওয়ে ডিজিটালাইজেশনে হুয়াওয়ে

এশিয়ার রেলওয়ে ডিজিটালাইজেশনে হুয়াওয়ে

নিউজ ডেস্ক।।
সম্প্রতি শেষ হয়েছে ‘স্মার্ট রেল, বেটার ফিউচার মোবিলিটি’ শীর্ষক হুয়াওয়ে এশিয়া-প্যাসিফিক রেলওয়ে ফোরাম। ফোরামে অংশগ্রহণকারীরা শহুরে গণপরিবহন ব্যবস্থার জন্য কার্যকরী দক্ষতা অর্জনের উদ্ভাবনী দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যার মধ্যে ছিল চালকবিহীন গাড়ি চালনা ও কাজের ধারা ব্যবস্থাপনা।

অনুষ্ঠানটিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৩শ’র বেশি রেলওয়ে খাতসংশ্লিষ্ট গ্রাহক, অংশীদার, বিশেষজ্ঞ ও মিডিয়া প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও হংকং ম্যাস ট্রানজিট রেলওয়ে কর্পোরেশন (এমটিআর), সিঙ্গাপুর ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেড (এসএমআরটি) এবং সেবাদাতা প্রতিষ্ঠান অরূপ গ্রুপ লিমিটেডের প্রতিনিধিসহ হুয়াওয়ে রেলওয়ে খাতের গ্রাহক ও অংশীদারদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তারা অন্যান্য আলোচনার পাশাপাশি বিশেষভাবে চালকবিহীন অপারেশন ও কর্মপ্রবাহ ব্যবস্থাপনার মাধ্যমে শহুরে গণপরিবহন ব্যবস্থার জন্য কর্মক্ষম দক্ষতা অর্জনের গুরুত্বের ওপর তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যারন ওয়্যাং বৈশ্বিক মহামারির ফলে উদ্ভূত চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করেন এবং চ্যালেঞ্জগুলো কীভাবে সকল খাতের জন্য সম্ভাবনায় পরিণত হয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বিশ্বব্যাপী আইসিটি সল্যুশন সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (এলটিএ), হংকং’র এমটিআর, তুরস্কের টিসিডিডি ও জার্মানির ডয়চে বানের (ডিবি) মতো ব্যবহারকারীদের প্রচলিত অবকাঠামোর সঙ্গে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তির মাধ্যমে ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে সহায়তা করছে। আমরা বিশ্বাস করি, রেলওয়ে ডিজিটালাইজেশন ভবিষ্যতে আরও উন্নত মোবিলিটির দিকে পরিচালিত করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD