শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাভেল(৩৬)কে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিচারিক আদালতের মাধ্যমে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার (১৮ আগষ্ট) দুপুর ১২টার দিকে পল্টন থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পল্টন থানা পুলিশ।

আটককৃত পাভেল কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেনের ছেলে। সে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, চলতি বছরের ১৬ জুন পল্টন এলাকায় ছাত্রদল ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD