শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আফগানিস্তানে আটকে পড়া মেয়ের জন্য কাঁদছেন বাবা মা

আফগানিস্তানে আটকে পড়া মেয়ের জন্য কাঁদছেন বাবা মা

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

বেহালার বাড়িতে উৎকণ্ঠায় দিন কাটছে সঙ্ঘমিত্রার বৃদ্ধ বাবা-মায়ের। মেয়ে একবার ফিরলে আর কোনোমতেই আফগানিস্তান পাঠাতে রাজি নন বৃদ্ধ দম্পতি। জানা গিয়েছে, সঙ্ঘমিত্রা দফাদার পেশায় নার্স। তালিবান জঙ্গিদের ভয়ে বাড়ির বাইরে যেতে না পারায় খাবার সংগ্রহ করাও হয়েছে কঠিন। সরকারের কাছে তাঁদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য কাতর আবেদন করছে পরিবার।

বেহালার সঙ্ঘমিত্রার আকুল বার্তা, “অত্যন্ত আতঙ্কে রয়েছি। এখানে একেবারে বন্দি। নিজের কেউ নেই। নিজের দেশে ফেরত যেতে চাই। কিন্তু বুঝতেই পারছি না কাকে যোগাযোগ করব। কী করব। কাকে বলব বুঝতেই পারছি না। দুটো বাচ্চা নিয়ে আমি একা পড়ে রয়েছি এখানে।” ভিডিও কলে যোগাযোগ করা হলে হাউ হাউ করে কেঁদে ফেললেন যুবতী। দুই সন্তান নিয়ে এখন আটকে আছেন আফগানিস্তানে (Afghanistan)। তালিবান দখলে যেখানে জীবন আর মৃত্যু সমার্থক। প্রাণ বাঁচানোর এই অসহায় আর্জি অস্বস্তি বাড়াচ্ছে এই রাজ্যের।

পরিবার সূত্রে খবর, সঙ্ঘমিত্রাদেবী এখন থাকেন কাবুলের বাইরে। পেশায় নার্স সঙ্ঘমিত্রা কর্মসূত্রে আফগানিস্তানে যান ২০০২ সালে। আফগানিস্তান তালিবান (Taliban) দখলে যাওয়ার পর আরও অনেকের মতো দুই সন্তান নিয়ে আটকে পড়েছেন সেখানে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD