রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
উত্তরে পানি বন্দী হাজার হাজার মানুষ

উত্তরে পানি বন্দী হাজার হাজার মানুষ

নিউজ ডেস্ক।।
ছবি: সংগৃহীত
বৃষ্টি আর উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে দেশের উত্তরের বিভিন্ন নদ-নদীর পানি। ফলে নিম্ন অঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সিরাজগঞ্জে বসতবাড়ি ও ফসলি জমিতে পানি উঠে পড়ায় বিপাকে পড়ছে এসব এলাকার মানুষ। নীলফামারীতে তিস্তার পানি বাড়া-কমার খেলায় ভোগান্তিতে পড়েছে ডিমলা উপজেলার পাঁচ হাজার পরিবার। কুড়িগ্রামে পানিবন্দি হয়ে পড়েছে চরাঞ্চলের ১০ হাজার মানুষ। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর ও চরমাধবদিয়া ইউনিয়নের ৫০টি গ্রামের ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

খুব একটা বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। এই পানির কারণে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। আরো একাধিক নদীর পানি আজই বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর মধ্যে ছয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে এবং যমুনা নদী আরিচা পয়েন্টে আত্রাই নদী বাঘাবাড়ী পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD