শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঝালকাঠিতে আইসিটি মামলায় বিএনপি নোতা জামাল কারাগারে

ঝালকাঠিতে আইসিটি মামলায় বিএনপি নোতা জামাল কারাগারে

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটককৃত ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে রোববার (২২ আগষ্ট) বিকেলে জেল হাজতে পাঠিয়েছে ঝালকাঠির আদালত।

চলতি বছরের গত ৭ জুলাই তার নিজের ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল। এর পরেরদিন ৮ জুলাই তার বিরুদ্ধে রাজাপুর থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করেন স্থানীয় যুবলীগ নেতা সাব্বির হোসেন।

মামলার পরপরই রফিকুল ইসলাম জামাল আমেরিকায় চলে গিয়েছিলেন। গত কাল ২১ আগষ্ট শনিবার কাতার এয়ার লাইনস এর একটি ফ্লাইটে দেশে ফেরার পর সকাল সাড়ে ১০ টায় তাকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।

রোববার দুপুরে জামাল’কে ঝালকাঠি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ মো. আনিসুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জামালের পক্ষে বিএনপিপন্থী ৪০ জন আইনজীবী তার জামিনের জন্য আবেদন জনিয়েছিলেন বলে জানান এ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।

রফিকুল ইসলাম জামাল নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতিকের প্রার্থী ছিলেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদালত থেকে কারাগার পর্যন্ত সড়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন লক্ষ করা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD