শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মাদকসহ তিনজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মাদকসহ তিনজন আটক

আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় থেকে ১৫৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
রোববার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার নোরালাপুর বলবদ্দি গ্রামের দুদু মিয়ার ছেলে মো. কালু মিয়া, আখাউড়া উপজেলার আযমপুর গ্রামের করিম মিয়ার ছেলে মো. উসমান ও একই গ্রামের মো. জুয়েলের ছেলে মো. জয়।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুমারশীল মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ১৫৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD