শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে কুরআন অবমাননার দায়ে যুবক আটক

নোয়াখালীতে কুরআন অবমাননার দায়ে যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদরের নোয়ান্নই ইউনিয়নে পবিত্র ধর্ম-গ্রন্থ আল-কুরআন অবমাননার দায়ে টোটন সাহা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রাম থেকে স্থানীয় জনতা ওই যুবককে আটক করে পুলিশে সোর্পদ করে।

আটককৃত টোটন সাহা রামকৃষ্ণপুর গ্রামের হারাধন সাহার ছেলে।

টোটন সাহার স্ত্রী ইয়াসমিন আক্তার জানান, ২০১১ সালে তথ্য গোপন করে ইসলামি শরিয়াহ মোতাবেক তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টোটন সাহা। বিয়ের এক বছর পর তিনি জানতে পারেন তার স্বামী হিন্দু ধর্মের অনুসারী। পরে স্ত্রীর ইয়াসমিনের কাছে ক্ষমা চেয়ে টোটন সাহা ইসলাম ধর্ম গ্রহণ করে পরিস্থিতি শান্ত করেন।

কিন্তু পরবর্তীতে টোটন সাহা স্ত্রী ইয়াসমিনকে হিন্দু ধর্ম পালনে চাপ প্রয়োগ করলে শুরু হয় তাদের দাম্পত্য জীবনে কলহ। নিজ ধর্ম ইসলাম পালন করতে গিয়ে একাধিকবার স্বামীর নির্যাতনের শিকারও হন ইয়াসমিন আক্তার।

রোববার ভোর রাতে ফজর নামাজ শেষে কুরআন শরীফ পাঠ করছেন ইয়াসমিন আক্তার। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই টোটন সাহা স্ত্রী ইয়াসমিন আক্তারের সামনে থেকে জোরপূর্বক পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন, তসবিহ ও নামাজের জায়নামাজ ছিনিয়ে নিয়ে পুকুরের পানিতে পেলে দেয়।

পরে ইয়াসমিন আক্তারের শোর-চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত টোটন সাহাকে আটক করে সুধারাম থানায় খবর দিয়ে পুলিশে সোর্পদ করে। ইয়াসমিন আক্তার জেলার সুবর্ণচর উপজেলার আবদুল মতিনের মেয়ে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন অভিযুক্ত যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD