বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নিঃস্ব মায়ালতা

নিঃস্ব মায়ালতা

মাহমুদা মৌ।।

নিঃস্ব শূন্য হৃদয়ে মায়ার পরিভ্রমণ
কখনোই হয়না আর আলাপন ।
বিষণ্ন বিধ্বস্ত আবেগ ছন্দহীন দোলে
ধোঁয়াশা মেঘের আনাগোনার আশঙ্কায়
উজ্জ্বল দিনগুলো আড়ালে ঢেকে যায় ।
অতৃপ্তির বেদনায় শব্দ ভাষা উচ্চারণে
কালচে সবুজ আস্তরের শ্যাওলা জমে ।
অভ্যস্ত সময়গুলো অনভ্যস্ত হাতে
সেতারে করুণ সুর তোলে ।
তবুও ব্যাকুল পিয়াসী চোখ উন্মুখ হয়ে
আরশীতে কেবল তারই ছায়া খোঁজে ।
সোনালী হাত জোড়া জড়তা কাটিয়ে
লালিত সাধ মেটাক প্রেয়সীর কপোল ছুঁয়ে ।
কথায় কথায় তুলুক ঝড় স্পন্দনহীন
নির্লিপ্ত সময়কে পাশ কাঁটিয়ে ।
মায়ালতাকে নিয়ে মায়াময় স্বপ্নে ভাসুক
অঙ্গার হয়ে যাক নতুন চিত্রময়তা ।
নয়তো,
বোধহীন নির্বাক ক্লান্ত চোখ
কেবলি খুঁজবে বিষের গ্লাস !

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD