শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভারতের মিলে গেল DCGI-এর অনুমতি, ভ্যাকসিনের ট্রায়াল ফের শুরু

ভারতের মিলে গেল DCGI-এর অনুমতি, ভ্যাকসিনের ট্রায়াল ফের শুরু

কলকাতা প্রতিনিধি ,রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।।

৮ অগাস্ট গত বুধবার AstraZeneca ঘোষণা করে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের ট্রায়াল তারা বন্ধ করছে৷ কারণ এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছেন ট্রায়ালের পরে৷ এরপরেও ভারতে সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিনের ট্রায়াল চালিয়ে যাওয়ায় SII-কে শোকজ করে DCGI৷ কিন্তু ব্রিটেনে অক্সফোর্ড ভ্যাকসিনের মানব দেহে ট্রায়ালের ফের ছাড়পত্র পেয়ে গিয়েছে অ্যাস্ট্রাজেনেকা৷ তবে ভারতের ক্ষেত্রে সিরাম ইনস্টিটিউট জানিয়ে দেয়, ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI)-র সবুজ সঙ্কেত না পেলে অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল ফের শুরু করবে না তারা৷ অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের যৌথ উদ্যোগে তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরুর জন্য DCGI-র অনুমতি চেয়েছিল সিরাম৷ সেই অনুমতিতে ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার৷ DCGI সিরাম ইনস্টিটিউটকে একটি চিঠিতে জানিয়েছে, নয়া ড্রাগস ও ক্লিনিক্যাল ট্রায়াল আইন মেনে সব রকম নিরাপত্তার সঙ্গে সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে পারে সিরাম৷ আজ অর্থাত্‍ বুধবার ওই সম্ভাব্য ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করে সিরাম ইনস্টিটিউট৷ সংস্থাকে সম্ভাব্য ভ্যাকসিনের ফের ট্রায়াল শুরুর ছাড়পত্র দিয়ে দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD