শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আফগানিস্তানে বিশ্ব ব্যাংকের সহায়তা স্থগিত

আফগানিস্তানে বিশ্ব ব্যাংকের সহায়তা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক।।
তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্ব ব‌্যাংক।

বুধবার (২৫ আগস্ট) বিবিসি’র এক খবরে এ তথ‌্য জানানো হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানে সহায়তা দেওয়া স্থগিত করার পর কিছু দিনের মধ‌্যেই বিশ্ব ব‌্যাংক এ ঘোষণা দিলো।

এদিকে, বাইডেন প্রশাসনও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের যে সম্পদ যুক্তরাষ্ট্রে আছে তা যেন তালেবানের কাছে না পৌঁছায় সেই ব‌্যবস্থা গ্রহণ করেছে।

বিশ্ব ব‌্যাংকের মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা আফগানিস্তানে সহায়তা স্থগিত করেছি। আমাদের অভ্যন্তরীণ নীতি এবং পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখছি।’

এদিকে, আফগানিস্তান দখলের পর তালেবান তাদের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। দুই মন্ত্রীর এক জনকে অর্থ ও অপরজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সদর ইব্রাহিমকে। এছাড়া গোয়েন্দাপ্রধান হবেন নাজিবুল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD