শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে ছুরিকাঘাতে তরুণীকে হত্যার চেষ্টায় প্রাক্তন স্বামী আটক

জামালপুরে ছুরিকাঘাতে তরুণীকে হত্যার চেষ্টায় প্রাক্তন স্বামী আটক

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর শহরের তমালতলায় সাবিনা ইয়াসমিন নামে এক তরুণীকে ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে মারাত্মক জখম করেছে শাহীন আলম নামে তার প্রাক্তন স্বামী।
২৮ আগস্ট ২০২১ শনিবার বিকাল প্রায় ৫ টার দিকে ঐ যুবক শহরের তমালতলার মোড় জনবহুল এলাকায় পেছন থেকে গলায় এবং পেটে উপর্যুপরি ছুরি চালিয়ে এ হত্যাচেষ্টা চালায়।
ঘটনাস্থল থেকে হামলাকারী শাহীন আলমকে ঐ সময়ই আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,শাহীন আলম শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গুরুচরণ এলাকার আব্দুল জলিলের ছেলে। সাবিনা ইয়াসমিন পাশের জোকাকুঁড়া এলাকার সালেহ আহমেদের মেয়ে। তিনি জামালপুর শহরের মুন নার্সিং হোমে নার্সিং বিভাগের শিক্ষার্থী এবং শহরের তমালতলায় সিটি হাসপাতালে ইন্টার্নিরত আছেন।
সূত্রে আরও জানা যায়, তিন বছর আগে শাহীন ও সাবিনার বিবাহ বিচ্ছেদ হয়। তবে বেশ কিছুদিন ধরে শাহীন তাকে উত্ত্যক্ত করছিল। শনিবার বিকালে কর্মস্থল থেকে ফেরার সময় সাবিনাকে পেছন থেকে গলায় পোচ মারে এবং পেটে উপর্যুপরি আঘাত করে শাহীন। এতে সাবিনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রচুর রক্তক্ষরণের কারনে সাবিনার অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, প্রকাশ্য দিবালোকে সাবিনাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার পরেই শাহীনকে আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD