শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভারতের আন্তর্জাতিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

ভারতের আন্তর্জাতিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনাভাইরাসের কারণে ভারত আন্তর্জাতিক ফ্লাইটের বাণিজ্যিক সেবা স্থগিত করেছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২০ সালের ২৩ মার্চ থেকে এই সেবা বন্ধ করে দেয় দেশটি।

গতকাল রবিবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন থেকে এই নির্দেশনা জারি করা হয়। তবে, আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চলাচল এই স্থগিতাদেশের আওতায় পড়বে না। খবর টাইমস অব ইন্ডিয়া।
এদিকে বায়োবাবল ব্যবস্থাপনায় ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী প্লেন পরিষেবা আবারও শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর থেকে। ফলে সাময়িক বন্ধ থাকার পরে আবারও দুই দেশের মধ্যে চালু হল এই পরিষেবা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও বায়োবাবল ব্যবস্থাপনায় মোট ২৫টি দেশের সঙ্গে ভারতের বিমান পরিষেবা চালু থাকবে। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, কাতার এবং ভুটান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD