শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের প্রায় ৫৬ লাখ ডোজ টিকা

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের প্রায় ৫৬ লাখ ডোজ টিকা

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি
চীনের সিনোফার্ম থেকে ক্রয় করা প্রায় ৫৬ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা এসে পৌঁছায়।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক।

তিনি বলেন, সিনোফার্মের ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা, যা ক্রয় করা হয়েছে, সোমবার রাত ২টা ১০ মিনিটে এসব টিকা দেশে এসে পৌঁছেছে। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো বেক্সিমকোতে নিয়ে যাওয়া হবে। সেখানে এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম সিনোফার্মের ২০ লাখ টিকা আসার কথা জানিয়েছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD