শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সেনবাগে নারী পাচারকারী পিতা-পুত্র গ্রেফতার

নোয়াখালী সেনবাগে নারী পাচারকারী পিতা-পুত্র গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে পুলিশ নারী পাচারকারী দলের সক্রিয় সদস্য পিতা-পুত্রকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো,উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আইয়ুবের বাপের বাড়ির বাসিন্দা মো.ইদ্রিস মিয়া (৫৭) ও তার ছেলে আবদুল্লাহ শাফী (২৩)।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে হয়েছে। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আইয়ুবের বাপের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,২০০৮ সালে ১৫ জুলাই পরীকোট গ্রামের আবদুল মালেক জমিদারের মেয়ে নাছিমা আক্তার জোসনাকে ১১ বছর বয়সে তার জেঠি আফরোজা বেগম ওরফে মুন্নি (৫৩) ও জেঠা মো. ইদ্রিস মিয়া (৫৮) ও তার ছেলে আদুল্লাহ শাফী (২৩) বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে ফেনী পৌরসভার রামপুর ১৮নম্বর ওয়ার্ডের তাকিয়া রোডর জয়নাল আবদীনের নিকট ২লাখ টাকায় বিক্রি করে দেয়। দীর্ঘদিন খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। ওই সময় পাচারের শিকার ১১ বছরের ওই শিশুটি বর্তমান বয়স ২৬ বছর। পাচারের ১৫ বছর পর শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ওই যুবতী গত ৭ নভেম্বর সেনবাগে গ্রামের বাড়িতে ফিরে এলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, মানব পাচার আইনের মামলায় ওয়ারেন্টভূক্ত দুই আসামি দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আব্দুল বাতেন মৃধা আরো জানান, এ ঘটনায় আদালতে মানব পাচার আইনের একটি মামলা হয়। গ্রেফতারকৃত দুই আসামি ওই মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD