শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন

ডেস্ক রিপোর্ট।।
ছবিঃ সংগৃহীত
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত করে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বুধবার বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের কক্ষে এ অধিবেশন শুরু হবে। করোনার সংক্রমণের মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন বসছে। এর আগে সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের দ্বিতীয় বৈঠক বৃহস্পতিবার সকাল ১১টায়, তৃতীয় বৈঠক শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এবং চতুর্থ বৈঠক শনিবার সকাল ১১টায় বসবে। করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত অন্যান্য অধিবেশনের মতোই এ অধিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এবার অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে। এ অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জানা গেছে, অধিবেশন সংক্ষিপ্ত হলেও এতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাশ হওয়ার কথা রয়েছে। এবারের অধিবেশনে নতুন তিনটি বিলসহ ১৫টি বিল নিষ্পত্তি হতে পারে।

করোনাকালে হওয়া অন্যান্য অধিবেশনের মতো এবারের অধিবেশনও বসবে স্বাস্থ্যবিধি মেনে।করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে সংসদে যোগ দিতে হবে সংসদ সদস্যদের। তবে অধিবেশন শুরুর আগে সংসদ সদস্যদের একবার করোনা পরীক্ষা করলেই হবে। এদিকেকরোনার সংক্রমণ থাকায় এবারও সরাসরি সংসদ ভবনে গিয়ে অধিবেশনের সংবাদ সংগ্রহের সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ অধিবেশনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে, সেখান থেকে সংবাদ সংগ্রহ করতে ইতোমধ্যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে সংসদের এ অধিবেশন সংক্ষিপ্ত করা হবে। এ অধিবেশনটি সর্বোচ্চ চার থেকে পাঁচ কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD