শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
অতিবৃষ্টি-বন্যায় যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে মৃত্যু ৪৬

অতিবৃষ্টি-বন্যায় যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে মৃত্যু ৪৬

আন্তর্জাতিক ডেস্ক।।
ছবি: সংগৃহীত
অতিবৃষ্টি ও হ্যারিকেন আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৬ জনে দাঁড়িয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, কেবল নিউ জার্সিতেই মারা গেছে অন্তত ২৩ জন। এছাড়া নিউইয়র্ক, পেনসিলভ্যানিয়াতেও অনেক লোক প্রাণ হারিয়েছে।

নিউ জার্সির গভর্নর ফিল মারফি বলেছেন, বেশিরভাগই মারা গেছেন তাদের গাড়ি বন্যার পানিতে ডুবে যাওয়া বা পানিতে গাড়ি ভেসে যাওয়ার কারণে।

আইদায় বিধ্বস্ত ওই তিন রাজ্য থেকে ভয়াবহ কিছু দৃশ্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অবিরাম বৃষ্টিপাত এবং তুমুল ঝড়ের জেরে লণ্ডভণ্ড জনজীবন। রাস্তাঘাটে যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে। কিন্তু বৃহস্পতিবার থেকে স্টেশনগুলোতেও পানি ঢুকতে শুরু করে।

বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউইয়র্ক শহরে সাবওয়ে সেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। নিউইয়র্কের সাবওয়েতে অন্তত ১৭টি ট্রেন আটকে পড়েছে। উদ্ধারকাজ চলছে।

নিউইয়র্কে আগেই জরুরি অবস্থা জারি হয়েছিল। এবার নিউ জার্সির ২১টি কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ফিল মারফি।

এর আগে প্রবল বর্ষণ ও বন্যায় নিউইয়র্ক এবং তার পার্শ্ববর্তী নিউজার্সিতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল। বৃহস্পতিবার এনবিসি নিউজের প্রতিবেদেন বলা হয়, নিউইয়র্কে একটি বেসমেন্টে আটকা পড়ে ৪ জন মারা গেছেন। ঝড় থেকে বাঁচার জন্য সেই বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন তারা, তারপর আর বের হতে পারেননি। বন্যার পানি বেসমেন্টে ঢোকায় মৃত্যু হয় তাদের।

হ্যারিকেন আইদার প্রভাবে স্থানীয় সময় বুধবার রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছে নিউইয়র্ক সিটি এবং নিউজার্সি এলাকায়। ভারী বর্ষণের কারণে সড়কে যান চলাচল বন্ধ এবং রেল ও পাতাল রেল সেবা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নিউইয়র্ক ও নিউজার্সির কর্তৃপক্ষ।

বুধবার রাত থেকে নিউইয়র্ক ও নিউজার্সিতে প্রবল বর্ষণ হলেও এরই মধ্যে একটি টর্নেডোও আঘাত হেনেছে নিউইয়র্কে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ধারবাহিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ইতপূর্বে ঘটার কোনো রেকর্ড নেই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD