বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নোয়াখালীতে পাসপোর্ট অফিসের ৮ দালালকে কারাদন্ড

নোয়াখালীতে পাসপোর্ট অফিসের ৮ দালালকে কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ পাসপোর্ট দালালকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দিয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী পাসপোর্ট অফিসের সামনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন লক্ষীপুর র‌্যাব ১১ এর একদল সদস্য।

আটকরা হচ্ছেন-বেগমগঞ্জের একলাশপুর গ্রামের মো. ইমাম উদ্দিন (৩০), আবুল হাশেম (৪৪) নুর মোহাম্মদ বাবু (৩২), সোহেল রানা (২৬) মো. দ্বীন ইসলাম (২৭), আবুল হাসেম (২২), আসাদুজ্জামান (৩২) ও মো. জাহাঙ্গীর (৩১)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ভ্রাম্যমাণ আদালত দালালচক্রের আট সদস্যকে পাসপোর্ট অফিসের সামনে থেকে আটক করে। এ সময় আটক দালালদের কাছ থেকে পাসপোর্ট তৈরির কাগজপত্র জব্দ করা হয় এবং একই সাথে ৮ দালাল দোষ স্বীকার করায় তাদেরকে ৩থেকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD