রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

নিউজ ডেস্ক।।
ফাইল
বিভিন্নভাবে যাচাই-বাছাই শেষে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির বেধে দেয়া নির্দিষ্ট সময়ের আগেই আজ নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করা হলো।

আইসিসির নিয়ম মোতাবেক মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনাভাইরাসের শঙ্কা আর দীর্ঘ সূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ নিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।

একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন,কাজী নুরুল হাসান সোহান,শামীম হোসেন পাটোয়ারী,মোস্তাফিজুর রহমান,তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD