শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কুমিল্লায় পাথর বোঝাই ট্রাকের চাপায় নিহত ৩

কুমিল্লায় পাথর বোঝাই ট্রাকের চাপায় নিহত ৩

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
জেলার বুড়িচং উপজেলায় দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের চাপায় রিকশাচালকসহ দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ময়নামতি সাহেববাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালকসহ আটক করা হয়েছে হেলপারকে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশার চালক মোঃ ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভুয়াই গ্রামের আবদুস সালামের ছেলে মোঃ আবদুল আহাদ (২২) ও একই উপজেলার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে মোঃ ইউসুফ (২২)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ময়নামতি সাহেববাজার এলাকার একটি আসবাপত্রের দোকানের সামনে রিকশার ভাড়া পরিশোধ করছিলেন যাত্রীরা। সেসময় কুমিল্লাগামী পাথরবোঝাই একটি ট্রাক রিকশার পেছন দিকে চাপা দেয়। এতে সেসময় ট্রাকটি পাশের আসবাপত্রের দোকানে উল্টে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রিকশাচালকসহ দুই যাত্রী।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা রিকশায় ট্রাকের চাপায় তিনজন নিহতের ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে ঘাতক ট্রাক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD