শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. আশরাফুল (২৪) নামের এক হাজতি মারা গেছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাত জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু আশরাফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়ার হাজতি নাসিরনগর উপজেলার ভলাকুটের মৃত আলী আহমেদের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার সুপার মো. ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে ভোররাতে আশরাফুলের বুকে ব্যাথা উঠে। পরে তাকে রাত আড়াইটার দিকে হাসপাতালে নিয়ে যায়। ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

তিনি আরও বলেন, আশরাফুল গত ২৯মে থেকে একটি মারামারির মামলায় জেলা কারাগারে হাজতি হিসেবে কারাবন্দী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু বলেন, হাজতি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। হাসপাতালে আনার পর ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD