রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সকল কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এটি হবে তার জাতিসংঘে ১৮তম ভাষণ। এর আগে তিনি ১৭ বার জাতিসংঘে ভাষণ দিয়েছেন।

আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে একমাত্র মন্ত্রী হিসেবে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। এছাড়াও থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ। প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সাথে থাকবেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং আরও কয়েকজন কর্মকর্তা আসবেন জাতিসংঘের গুরুত্বপূর্ণ বৈঠকের সমন্বয়সাধনের জন্য।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পর নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালেই কথা বলবেন প্রধানমন্ত্রী। তিনি প্রবাসীদের একটি সমাবেশে একইভাবে ভার্চ্যুয়ালেই বক্তব্য দেবেন। এই সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নামও ঘোষণা করা হতে পারে।

২৫ সেপ্টেম্বর শনিবার তার ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের কথা। সেখানে চিকিৎসার ফলোআপ ছাড়াও মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ভার্চুয়ালে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD