শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী হাতিয়াতে ২৫টি বগি দা’সহ দুই যুবক আটক

নোয়াখালী হাতিয়াতে ২৫টি বগি দা’সহ দুই যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ২৫টি বগি দা’সহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরিবিরি গ্রামের জাবেরের ছেলে সাখাওয়াত হোসেন (৪৫) চুয়াডাঙ্গা জেলার আলম ডাংগা থানার ভন্ডবিল গ্রামের মাহমুদুর হকের ছেলে নাহিদুল হক (৪৫)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বিরবিরি গ্রামের তালুকের মুদি দোকান এলাকার সড়ক থেকে পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, হাতিয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষে এই বগি দা গুলো আনা হয়েছে। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া যায়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD