শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে দু’দফায় ২ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মো.শহীদুল ইসলাম (২৬) নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জেলা পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃত শহীদুল ইসলাম কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ কনস্টেবল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবা বিক্রির সময় ৪০০ পিস ইয়াবা সহ তাকে নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে হাতে নাতে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেখানো মতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়েনের উত্তর নারায়ণপুর গ্রামের ১টি কবরস্থান থেকে রাত সাড়ে ৮টার দিকে আরও ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে সে নিজেকে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের কনস্টেবল হিসেবে স্বীকার করে।

নোয়াখালী পুলিশ পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD