বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নোয়াখালী কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নোয়াখালী কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃতরা হলো, বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের নোয়াব আলী স্বর্ণকার বাড়ির মৃত আলী আজমের ছেলে মো.ইসমাইল (৪০) ও বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের নরেন চন্দ্র দাসের ছেলে রিপন চন্দ্র দাস (৩৩)।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আটককৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইটেক নামক এলাকা থেকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সতত্যা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD