বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
খুলনার দাকোপের সাজাপ্রাপ্ত ৩ আসামীর আদালতে আত্মসমর্পণ : জেলহাজতে প্রেরণ করেছে আদালত

খুলনার দাকোপের সাজাপ্রাপ্ত ৩ আসামীর আদালতে আত্মসমর্পণ : জেলহাজতে প্রেরণ করেছে আদালত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের হরিণটানা গ্রামের গৃহবধূ নীলিমা মন্ডলকে মারধোর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামী আদালতে আত্মসমর্পণ করেছেন। ১৫ সেপ্টেম্বর আসামীরা জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আদালতের বিচারক বুশরা সাইয়্যেদা তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। দ-প্রাপ্ত আসামীরা হলেন খুলনা জেলার দাকোপ থানার হরিণটানা গ্রামের মৃত. রামদাস এর ছেলে আন্দ্রিয় মন্ডল (৫০), আন্দ্রিয় মন্ডলের দু’ছেলে শিপন মন্ডল (২৮) ও রিপন মন্ডল (২৫)। আন্দ্রিয় মন্ডল মোংলা বন্দর কর্তৃপক্ষ এর ট্রাফিক শাখায় পরিছন্ন কর্মি হিসেবে কর্মরত।
আদালত সুত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ জুলাই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামী আন্দ্রিয় মন্ডল ও শিপন মন্ডলকে ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ মাসের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- এবং আসামী রিপন ম-লকে ৬ মাসের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে।
এ রায়ের বিরুদ্ধে আসামীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপীল করে। ২০১৮ সালের ২০ মার্চ আদালত পুর্বের রায় বহাল রাখে। পরে আসামীরা জেলা ও দায়রা জজ আদালতে আপীল করে। মামলাটি জেলা ও দায়রা জজ আদালত থেকে জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে আসে। চলতি বছরের ১৬ জুন আদালত পুর্বের রায় বহাল রেখে আসামীদের আত্মসমর্পণের নির্দেশ প্রদান করে।
মামলা সুত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেলার দাকোপ থানার হরিণটানা গ্রামের গৃহবধূ নীলিমা মন্ডল তার বসত বাড়ির সীমানার মধ্যে ঘাস পরিষ্কার করে ঘেরাবেড়া দিচ্ছিল।
এসময় পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা নীলিমা মন্ডলকে মারধোর করে এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এঘটনায় নীলিমা মন্ডল বাদী হয়ে আন্দ্রিয় মন্ডল, শিপন মন্ডল, রিপন মন্ডল, শিমুল মন্ডল ও দুলু মন্ডলের বিরুদ্ধে দাকোপ থানায় মামলা দায়ের করেন যার নং-২১। ২০১১ সালের ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল গনি ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD