শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
দেশে মোবাইল সিমের ডাটা ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা

দেশে মোবাইল সিমের ডাটা ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা

ডেস্ক রিপোর্ট।।
ছবিঃ সংগৃহীত
​​​​​ দেশে মোবাইল সিমের ডাটা (ইন্টারনেট) ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। অনেকেই জরুরি প্রয়োজনে মোবাইল সিমের ডাটা চালু করে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকেই একাধিক মোবাইল সিমের ডাটা ব্যবহারকারী জানান, সকাল থেকে মোবাইল সিমের ডাটা চালু করার পর তারা কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। এতে জরুরি কাজে ব্যবহার করতে পারছেন না ইন্টারনেট। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।

এদিকে রায়হান উদ্দিন নামের এক গ্রাহক জানান, সকাল থেকেই মোবাইলের ডাটা অন করলেও ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছি না। এয়ারটেল সিমের অফিসে কল দিলে তারা বলছেন, কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের কিছু অঞ্চলে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এ গ্রাহক অভিযোগ করে বলেন, হঠাৎ করেই কোনো নোটিশ ছাড়া ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় আমাদের গুরুত্বপূর্ণ কাজ করতে সমস্যা হচ্ছে।

মোবাইল ইন্টারনেটে ধীরগতি করা হয়েছে কি না এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ‘টেকনিক্যাল ফল্টের কারণে এমনটা হয়ে থাকতে পারে। আমরা কিছু করিনি।

প্রসঙ্গত, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সাড়ে ১১ কোটি আর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটির কিছু বেশি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD