বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কুয়াকাটায় সড়ক দূর্ঘটনায় আহত-৪

কুয়াকাটায় সড়ক দূর্ঘটনায় আহত-৪

জাহিদুল ইসলাম জাহিদ,কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি।।

কুয়াকাটা থেকে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহন (ঢাকা মেট্রো-) এর সাথে মোটর সাইকেল ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪৫মিনিটের দিকে কুয়াকাটা হাসপাতাল সংলগ্ন কচ্ছপখালী মসজিদের সামনে কুয়াকাটা-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটেছে। আহতরা হলেন দক্ষিণ আমতলীর খুরিয়ার খেয়াঘাট এলাকার মটর সাইকেল চালক মোহাম্মদ জিয়াউর রহমান(৪৩), আমতলীর পূর্ব চিলা গ্রামের মোঃ মিজান তালুকদার(৪২), বরগুনার কেওড়া বুনিয়া গ্রামের হাফেজ মাহমুদ(৩৫), আমতলীর চিলা গ্রামের সৌরভ মিস্ত্রী (১৪)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত মটর সাইকেল চালক মোহাম্মদ জিয়াউর রহমান, মোঃ মিজান তালুকদার(৪২) ও হাফেজ মাহমুদ(৩৫) অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার এদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মহিপুর থানা পুলিশ ও হাসপাতাল সুত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানান, গোল্ডেন লাইন পরিবহন কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কুয়াকাটা মহাসড়কের কচ্ছপখালী জামে মসজিদ মোড়ে পৌছালে বিপরীধ দিক থেকে আসা মটর সাইকেলে ও অটো ভ্যানের সাথে মূখোমূখি সংঘর্ষ ঘটে। এতে মটর সাইকেলটি সামনের চাক্কার নিচে আটকে যায়। অটো ভ্যানে থাকা দুই যাত্রী ছিটকে সড়কের বাইরে পরে যায়।
এঘটনায় গোল্ডেন লাইন পরিবহনটি আটক করে পুলিশ। ঘটনার পর পরই গাড়ীর চালক,সুপার ভাইজার ও হেলপার পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD