শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা, বিএনপির অঙ্গসংগঠনের ৪ নেতাসহ গ্রেফতার ১১

নোয়াখালী চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা, বিএনপির অঙ্গসংগঠনের ৪ নেতাসহ গ্রেফতার ১১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনীতে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ও কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে প্রচার করার অভিযোগে আরো ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠনের ৪ নেতা ও জামায়াত সমর্থিত সাবেক এক ইউপি চেয়ারম্যান রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল (৩৯), বীজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুন অর রশীদ (৪৮), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রায়হান (৩৮), পূর্ব চরমটুয়া ইউনিয়ণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফয়সাল বারী চৌধুরী (৪৫), পূর্ব চর মটুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব বেলায়েত হোসেন (২৬), বেগমগঞ্জ উপজেলার আলাউদ্দিন (২৮), একই উপজেলার ফজলুল করিম সুমন (৩২) ও আবদুল বাকী শামীম, কোম্পানীগঞ্জের মিন্টু (২৩), চাটখিলের পারভেজ হোসেন (২৯), সোনাইমুড়ীর আব্দুল বারেক (৫৫)।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ফয়সাল ইনাম কমলকে কুমিল্লার জেলার পূজা মন্ডপে কোরআন শরীফ রাখার ভিডিও আপলোড করাসহ অন্যান্য উস্কানিমূলক পোষ্ট তার ফেসবুকে পোষ্ট করে এবং বিভিন্ন জনকে শেয়ার করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সে সহ অন্যান্য আসামিকে রুজুকৃত বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD