রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, পাবনা-রাজশাহী রুটে যোগাযোগ বন্ধ

চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, পাবনা-রাজশাহী রুটে যোগাযোগ বন্ধ

ছবিঃ সংগৃহীত
জেলার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬ টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেল ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঈশ্বরদী থেকে আপর একটি ইঞ্জিন এসে গোন্তব্য স্থানে নিয়ে যায়। এদিকে ট্রাকটি ঘটনাস্থলেই বিকল হয়ে আছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি পাবনা স্টেশন পার হয় মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি লোহা বোঝাই ট্রাকটি আইল্যান্টের উপর উঠে গিয়ে ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ঢালারচরগামী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সাথে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটে। এসময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ইঞ্জিন বিকল হওয়া থেকে ইঞ্জিনকে সরানোর পর ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ঢালারচরে ছেড়ে যাবে বলে জানান তিনি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুপাশে যানজট তৈরি হয়ে আছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করব। আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে ট্রেনটি চালানোর জন্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD