শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
যুক্তরাষ্ট্রে ৫ বছরের শিশুদের করোনা টিকা দেয়ার অনুমোদন

যুক্তরাষ্ট্রে ৫ বছরের শিশুদের করোনা টিকা দেয়ার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক।
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য প্রথমবার করোনাভাইরাস প্রতিরোধী টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। খবর রয়টার্সের।

তবে অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্রে এখনই শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে না। ডোজ কীভাবে দেওয়া উচিত সে সম্পর্কে এখনো মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি উপদেষ্টা দলের আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।

অবশ্য ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শনিবার (৩০ অক্টোবর) থেকেই ফার্মেসি, শিশু বিশেষজ্ঞদের কার্যালয়সহ বিতরণকারী বিভিন্ন জায়গায় টিকা পাঠানো শুরু করবে।

তবে ১২ বছরের বেশি বয়সীদের মতো ৩০ মাইক্রোগ্রামের সাধারণ ডোজ নয়, যুক্তরাষ্ট্রে ছোট বাচ্চাদের দেওয়া হবে ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ।

মার্কিন নীতিনির্ধারকরা জানিয়েছেন, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়ায় ঝুঁকির তুলনায় সম্ভাব্য উপকারিতা অনেক বেশি।

এফডিএ’র এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু করোনারোধী ট্কিা পাবে বলে আশা করা হচ্ছে। এদের মধ্যে অনেকেই সশরীরে স্কুলে যেতে শুরু করায় ভাইরাস সংক্রমণের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে চীন, কিউবা ও সংযুক্ত আরব আমিরাতসহ হাতেগোনা কয়েকটি দেশ শিশুদের জন্য করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD