শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নবীনগরে এক থাপ্পড়েই বৃদ্ধের মৃত্যু!

নবীনগরে এক থাপ্পড়েই বৃদ্ধের মৃত্যু!

!

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে প্রতিপক্ষের ‘হামলায়’ মো. ফরিদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনায় পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। তবে বিকেল নাগাদ এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনগর গ্রামের আজইরাগোষ্ঠী ও সরকার বাড়িগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক খুনখারাবির ঘটনাও ঘটে। সরকারবাড়ি ও আজইরাগোষ্ঠীর দুই যুবকের মধ্যে বিরোধ মীমাংসা করে স্থানীয় কয়েকজন। গোষ্ঠীর লোকজনের সঙ্গে কথা না বলে কেন বিরোধ মীমাংসা করা হলো এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। দুপুরে আজইরাগোষ্ঠীর সমর্থক কুলাবাড়িগোষ্ঠীর ফরিদ মিয়া বিরোধ মীমাংসার সময় গেলে সরকার বাড়িগোষ্ঠীর এক ব্যক্তি ধাক্কা ও থাপ্পড় দেন। এ অবস্থায় তিনি পড়ে গিয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মুকবুল হোসেন জানান, প্রতিপক্ষের ধাক্কায় ওই ব্যক্তি পড়ে যান। তিনি আগে একাধিকবার স্ট্রোক করেছেন। ওনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD