বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট

পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ভোর থেকে ব্যক্তিগত যানবাহন ও রিক্সা ছাড়া আর কোনো বাহনের দেখা পাওয়া যায়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে সোমবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ফলে স্কুল, কলেজ ও অফিসগামী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছেন এসএসসি ও স্নাতক পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ।

সিলেট থেকে কোনো দূরপাল্লা বা আন্তজেলা বাস ছেড়ে যায়নি। সিলেট ছাড়াও বিভাগের বাকি ৩ জেলাতেও একইভাবে পালিত হচ্ছে ধর্মঘট।

যাত্রীদের অভিযোগ, কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। এ ছাড়া নগরীর প্রবেশপথ কদমতলী বাসস্ট্যান্ড, হুমায়ুন রশীদ চত্বর, টিলাগড়, কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিকদের সব ধরণের গাড়ি আটকাতে দেখা গেছে।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী বলেন, “আমরা পাঁচ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। এতে বলা হয়, ২১ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে বিভাগের সব শ্রমিক কর্মবিরতি পালনে বাধ্য হবে।”

কিন্তু দাবি না মানায় এবং আল্টিমেটাম পার হওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আওতায় সিলেট বিভাগের সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। এটা ধর্মঘট নয়, শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। পরবর্তীতের আলাপ আলোচনা করে আমাদের করণীয় জানানো হবে।

শ্রমিকদের ৫ দফা দাবিগুলো হলো—

১. সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিকশাচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রহসনমূলক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবদ আদায় করা লাখো টাকা ফেরত দেওয়াসহ সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার

২. সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর কোতোয়ালি থানায় দায়ের করা মামলা প্রত্যাহার।

৩. সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ।

৪. মেয়াদোত্তীর্ণ সেতুতে (শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু ও শাহপরান সেতু) টোল আদায় বন্ধ। এবং

৫. সিলেটের চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD