শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
টিভি নাটকে নারী নিষিদ্ধসহ তালেবানের ৮ নির্দেশনা

টিভি নাটকে নারী নিষিদ্ধসহ তালেবানের ৮ নির্দেশনা

নিউজ ডেস্ক।।
ছবিঃ সংগৃহীত
আফগানিস্তানে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে তালেবান। তবে সাংবাদিক ও উপস্থাপকদের পর্দায় হিজাব পরে উপস্থিত হতে বলা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গণমাধ্যমে নারীদের জন্য নতুন ৮টি আইন করেছে তালেবান সরকার। নতুন আইনে আফগান নারীরা টেলিভিশনের নাটকে নিজেদের দেখাতে পারবেন না। সাংবাদিক ও উপস্থাপকদের হিজাব ব্যবহার করতে বলা হয়েছে। তবে কোন ধরনের হিজাব পরতে হবে তা বলা হয়নি।

নতুন আইনে রয়েছে, শরীয়া বা ইসলামি আইন কিংবা আফগান মূল্যবোধের বিরুদ্ধে যায়- এমন চলচ্চিত্র নিষিদ্ধ করা হয়েছে। কমেডি এবং বিনোদনমূলক শো-গুলোতে ধর্মকে অবজ্ঞা করা যাবে না কিংবা আফগানদের কাছে আক্রমণাত্মক বিবেচিত হয় এমন সবকিছু নিষিদ্ধ থাকবে। ভিডিও ফুটেজে পুরুষদের শরীরের অন্তরঙ্গ অংশগুলো দেখাতে নিষেধ করা হয়েছে।

আফগান টেলিভিশন চ্যানেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি নাটক প্রচার করে, সেগুলোর কেন্দ্রীয় চরিত্রে থাকে নারী। আফগান সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের সদস্য হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদি বলেছেন, নতুন বিধিনিষেধের ঘোষণা অপ্রত্যাশিত। তিনি বলেন, নতুন নিয়মের কয়েকটি বাস্তবিক নয় আর এগুলো বাস্তবায়ন করা হলে সম্প্রচার বন্ধ করে দিতে হবে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। এরপরই প্রথমে নারীদের স্কুলে না গিয়ে ঘরে থাকতে বলেছিল তারা। যদিও পরে সেই অবস্থান থেকে তারা ফিরে আসে। এর আগে ১৯৯০-এর দশকে আফগানিস্তানে তালেবান শাসনে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের নিষিদ্ধ করা হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD