শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
টাইগারদের টেস্ট দল ঘোষণা, নতুন মুখ জয়-রাজা

টাইগারদের টেস্ট দল ঘোষণা, নতুন মুখ জয়-রাজা

নিউজ ডেস্ক।
ফাইল ছবি
আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবি। ইনজুরির কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের। এছাড়া নতুন মুখ হিসাবে স্কোয়াডে জায়গা হয়েছে রেজাউর রহমান রাজা ও যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়।

এদিকে সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পরছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাস্ট বোলার শরিফুল ইসলাম। আর হাতের ইনজুরির কারণে শেষ সময়ে টেস্ট স্কোয়াড থেকে বাদ পরেছে ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এছাড়া তামিমকেও রাখা হয়নি এই স্কোয়াডে।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডঃ

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেসের ওপর নির্ভরশীল)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD