বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে অপরাজিতা ও নারী নেত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নলছিটিতে অপরাজিতা ও নারী নেত্রীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝলকাঠির নলছিটিতে (২৩ নভেম্বর-২১) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বে-সরকারী সংস্থা রূপান্তর পরিচালিত “অপরাজিতা” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটি ও অপরাজিতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। নলছিটি উপজেলার আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ও কমিউনিষ্ট পার্টির নারীদলের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অপারিজতাদের সাথে রাজনৈতিক দলে নারীদের অবস্থা, তাদের অবস্থান, দল সমূহে নারী সদস্য বৃদ্ধিতে করনীয় সহ নানা বিষয়ে আলোচনা হয়। এসময় প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন বাংলাদেশ’র রাবেয়া বসরী, উপজেলা সমন্বয়কারী দিপংকর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমন্বমায়কারী মাহাফুজুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD