শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
নিহত সাগর (২৯) জেলার সোনাইমুড়ী উপজেলার বাগদিয়া গ্রামের শফি উল্যার ছেলে। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামি ছিলেন।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে হাজতিদের তালামুক্ত করে দেওয়ার পর হাজতি সাগর গুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় এবং বুক ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষের লোকজন প্রথমে তাকে উদ্ধার করে কারা কর্তৃপক্ষের হাসপাতালে চিকিৎসা প্রদান করেন। এরপর দ্রুত কারারক্ষীদের মাধ্যমে তাঁকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম আরও বলেন,ময়নাতদন্ত শেষে সাগরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে। তার মৃত্যুর পর তাঁর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD