বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
নোয়াখালীতে কালোবাজারে ওএমএসের চাল-আটা বিক্রি করায় অর্থদন্ড

নোয়াখালীতে কালোবাজারে ওএমএসের চাল-আটা বিক্রি করায় অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

সরকারিভাবে নিন্ম আয়ের মানুষের সহায়তা প্রদানের জন্য বরাদ্দকৃত ওএমএস চাল বিতরণে অনিয়মের অভিযোগে নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডে অভিযান চালিয়ে নিজাম উদ্দিন নামের একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় ওইস্থান থেকে ১৭৯ বস্তা চাল, ১৮ বস্তা আটা ও নগদ ৩২ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়। পরে আটককৃত ব্যক্তিতে ১লাখ টাকা অর্থদ- করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উত্তর সোনাপুর পানি উন্নয়ন বোর্ড এলাকার এফ এম থাই এন্ড গ্লাস হাউজ থেকে মালামালগুলো জব্দ করা হয়। ওএমএস ডিলার একেএম সালা উদ্দিন রানা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানের ছোট ভাই বলে জানা গেছে। আটককৃত নিজাম উদ্দিন ডিলার একেএম সালা উদ্দিন রানার প্রতিনিধি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উত্তর সোনাপুরে ওএমএস চালের ডিলার সরকারি নিয়ম অনুসরন না করে বিভিন্ন ব্যক্তির কাছে ৫ কেজি করে চাল বিক্রির পরিবর্তে ১০, ২০ এবং ৩০ কেজি করে চাল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) হিসেবে চাল বিক্রি করছে এমন প্রমাণ পাওয়া যায়। ওইসময় ডিলারের ঘর থেকে ১৭৯ বস্তায় ৫৩৭০ কেজি চাল, ১৮বস্তায় ৯০০ কেজি আটা ও নগদ ৩২ হাজার ৩৯০টাকা জব্দ এবং ডিলার প্রতিনিধি নিজাম উদ্দিনকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিতে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায়ের পর আগামীতে এমন কাজ করবে না মর্মে অঙ্গিকারনামা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD