শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ওমিক্রন ঠেকাতে টিকার দুই ডোজ যথেষ্ট নয়: যুক্তরাজ্য

ওমিক্রন ঠেকাতে টিকার দুই ডোজ যথেষ্ট নয়: যুক্তরাজ্য

নিউজ ডেস্ক।।
করোনা টিকার দুই ডোজও ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। তবে, টিকার তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৭৫ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম।

শুক্রবার (১০ ডিসেম্বর) এ সতর্কতা দিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ওমিক্রন ও ডেল্টার ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে টিকা কম কার্যকর। তবে, অনেকে টিকা নেওয়া ফলে করোনা আক্রান্তের ক্ষেত্রে সুরক্ষা দিচ্ছে।

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর তা জানতে ৫৮১ ওমিক্রন ও কয়েক হাজার ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের তথ্য পর্যালোচনা করেছেন। পর্যালোচনায় দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমেছে এবং ফাইজারের দুই ডোজের কার্যকারিতাও হ্রাস পেয়েছে। তবে টিকার তৃতীয় ডোজ করোনা উপসর্গ ঠেকাতে মাত্রা ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত সক্ষম।

নভেম্বর মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। এরপর থেকেই একের পর এক দেশে করোনার এই অতি সংক্রামক ভ্যারিয়েন্টের উপস্থিতি ধরা পড়ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD