বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচার করার সময় নবজাতকের পেটে কাঁচির আঘাত ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটি বন্ধ রাখার নির্দেশ দেন

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচার করার সময় নবজাতকের পেটে কাঁচির আঘাত ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটি বন্ধ রাখার নির্দেশ দেন

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচার করার সময় নবজাতকের পেট কাঁচির আঘাতে কেটে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আঘাত গুরুতর নয়। ঘটনার পর ক্লিনিক সংশ্লিষ্টরা গা ঢাকা দেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিকটি বন্ধ রাখার নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার কাউতলীর দি আল ফালাহ্ মেডিক্যাল সেন্টারে রবিবার সকালে প্রসববেদনা নিয়ে ভর্তি হন জেলার আখাউড়া উপজেলার বাউতলা গ্রামের মো. তৌহিদুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার। সাড়ে ১৬ হাজার টাকা চুক্তিতে সেখানে অস্ত্রোপচার করেন মারুফা রহমান নামে এক চিকিৎসক। এ সময় কাঁচির আঘাতে নবজাতকের পেট কেটে যায়। খবর পেয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা সেখানে ছুটে যান।
তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, অস্ত্রোপচারের সময় নবজাতকের পেট কেটে ফেলা হলে রক্ত দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তখন জানায়, নাভি কাটতে গিয়ে কাঁচির আঘাত লাগে। ঘটনার পরপরই ক্লিনিক সংশ্লিষ্টরা পালিয়ে যান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, নবজাতকের পেটে যে ক্ষত দেখা গেছে সেটা গুরুতর নয়। অদক্ষতার কারণেই এমনটা হয়েছে। তিনি আরো জানান, ক্লিনিকের ল্যাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লিনিকটি বন্ধ রাখতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD