শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।।
ফাইল ছবি
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘একটি জিনিস খেয়াল রাখতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীও মন্ত্রিসভায় বারবার অনুরোধ করেছেন, উই হ্যাভ টু ভেরি ভেরি কেয়ারফুল।’

কারণ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব জানান, ওমিক্রনের চিকিৎসার প্রোটোকল সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। তারা বলেছে, এটা দ্রুতই ছড়ায়। এটার এফেক্ট ডেল্টার চেয়ে বেশি না। সুতরাং এতো ভয়ের কিছু নেই। তবে ছড়ানোর রেট বেশি।

তিনি বলেন, ওমিক্রন নিয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানিরা বুস্টার ডোজ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। সেটা আমাদের দেশেও উনারা (স্বাস্থ্য মন্ত্রণালয়) চিন্তাভাবনা করছেন যে, কীভাবে দেওয়া যায়।

এ বিষয়ে প্রধানমন্ত্রী আগেই নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, টেকনিক্যাল কমিটি এবং হেলথ মিনিস্টারকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে, যাতে রেডি থাকেন। বুস্টার ডোজ কী ফ্রি দেবেন নাকি অন প্রেমেন্টে দেবেন, এ জিনিসগুলো উনারা আলোচনা করে একটি নীতিমালা সামনে দিলে সেটা…।

তাহলে ফি নেওয়ার চিন্তা-ভাবনা আছে কীনা-জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত ঠিক হয়নি। আলোচনা করুক, তারপরে…।

এদিকে, বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমিক্রন মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশে ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু এ ক্ষেত্রে তেমন অগ্রগতি নাই। এটা বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর।

ওমিক্রন নিয়ে এখনও দেশ ভালো আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যদিও দুই জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো, এই ভ্যারিয়েন্টে বিশ্বে এখনও কেউ মারা যায়নি এবং এতে (ওমিক্রন) মৃত্যুর হার কম। কিন্তু করোনার এই ভ্যারিয়েন্টটি ছড়ায় বেশি, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD